বাসস
  ১৫ মার্চ ২০২৬, ১৫:০২
আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৫:০৮

ফেনীতে বিশ্বভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

জেলায়  বিশ্বভোক্তা অধিকার দিবস উপলক্ষে আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। ছবি: বাসস

ফেনী, ১৫ মার্চ, ২০২৬ (বাসস) :জেলায়  বিশ্বভোক্তা অধিকার দিবস উপলক্ষে আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে‘নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি’ এ প্রতিপাদ্যের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক। সভাপতিত্ব করেন অতিরিক্তজেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। তিনি বিশ্বভোক্তা অধিকার দিবস পালনের প্রেক্ষাপট, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন দিক এবং ফেনীতে ভোক্তা অধিকার আইনের আওতায় পরিচালিত কার্যক্রমের সার্বিক চিত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

এতে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আতিক উল্যাহ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. ইমাম হোসেন ঈমন, জেলা নিরাপদ খাদ্য অফিসার সামছুল আরেফিন, ক্যাবের জেলা সেক্রেটারি জয়নাল আবদিন রাসেল, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা প্রমুখ।

বক্তারা ভোক্তাদের আস্থা ও বিশ্বাস অর্জনে ব্যবসায়ীদের নৈতিকতা নিয়ে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। ভোক্তাদের অধিকার নিশ্চিতে প্রশাসনের তৎপরতা আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে বক্তারা গুরুত্বারোপ করেন।

সভাপতি তার বক্তব্যেভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দৃশ্যমান কার্যক্রমের প্রশংসা করেন এবং এটি অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি ব্যবসায়ীদের নৈতিকতা মেনে ব্যবসা করার পাশাপাশি প্রতারণা রোধে ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ক্যাবের প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সর্বস্তরের ভোক্তা সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।