বাসস
  ১৫ মার্চ ২০২৬, ১৩:০২
আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৩:০৭

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

রাজবাড়ী, ১৫ মার্চ ২০২৬ (বাসস) : রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আজ সকালে সজীব (২৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। 

হাইওয়ে পুলিশ জানিয়েছে, আজ রোববার সকাল সাড়ে ৬ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া এলাকায় ১ টি আলু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, আজ ভোরে ফজরের নামাজের পরে একটি বিকট আওয়াজ শুনে এলাকাবাসী এসে দেখতে পান ১ টি ট্রাক উল্টে ড্রাইভার নিচে পড়ে আছে। আমরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফিরোজা বেগম তাকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ১ টি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে নাটোর জেলার বসিলা গ্রামের শাহাদাত হোসেনের ছেলে ট্রাক চালক সজীব নিহত হন। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।