বাসস
  ১৪ মার্চ ২০২৬, ১৫:০৪

সুনামগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রকোপ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়।ছবি: বাসস

‎‎সুনামগঞ্জ, ১৪ মার্চ ২০২৬ (বাসস): জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের প্রকোপ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

‎জেলা প্রশাসনের আয়োজনে ও সুনামগঞ্জ পৌরসভার বাস্তবায়নে আজ শনিবার সকালে এ সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

‎‎এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার, সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক এবং সুনামগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস।

‎র‌্যালি শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বর্ষা মৌসুম আসার আগেই মশাবাহিত রোগ থেকে জনগণকে সুরক্ষা দিতে ও সচেতনতার সৃষ্টির লক্ষেই র‌্যালির আয়োজন। 

তিনি আরো বলেন, জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে এই সমন্বিত অভিযান পরিচালনা করছে। জনসচেতনতা তৈরির মাধ্যমে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

‎শহরজুড়ে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত এ র‌্যালিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

র‌্যালিতে ডেঙ্গু প্রতিরোধের উপায় এবং চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।