শিরোনাম

নওগাঁ, ১৪ মার্চ, ২০২৬ (বাসস):জেলার পোরশায় সাপের কামড়ে মেহেদী হাসান (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার নিতপুর মাস্টারপাড়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ্ বিভাগের ছাত্র ও মাস্টারপাড়া এলাকার ট্রাক্টর চালক জসীম উদ্দিনের পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সন্ধ্যার বাড়ির পাশের গোয়ালঘরে নেট টাঙানোর সময় তাকে সাপে কামড়ে দেয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তার শরীরে ভ্যাকসিন পুশ করে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।