বাসস
  ১২ মার্চ ২০২৬, ১৪:৪৯

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার

প্রতীকী ছবি

খুলনা, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : খুলনা নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার মধ্যরাতে  মহানগর গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানাধীন শিপইয়ার্ড জিএম চৌধুরী রোডস্থ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, শিপইয়ার্ড এলাকার আফজাল শিকদারের ছেলে হত্যা ও মাদকসহ  ৭টি মামলার আসামি মো. ইব্রাহীম শিকদার (৩০), মৃত ইদ্রিস খানের ছেলে ২টি মাদক মামলার আসামি মো. নাঈম খান (২৮), মুসলমানপাড়া বাঁশতলা মোড়ের মৃত জসিম খন্দকারের ছেলে মো. রাশেদ খন্দকার (৩০)এবং বসুপাড়া এলাকার মৃত আবু বক্কর শেখের ছেলে মাদকসহ ৩টি মামলার আসামি মো. আরমান শেখ ওরফে আরমান খলিফা (২০)।

বিষয়টি নিশ্চিত করে লবণচটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তুহিনুজ্জামান বাসসকে বলেন, গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে ১টি পিস্তলের  কার্তুজ, ১টি চাপাতি, ১টি ফোল্ডিং করা ধারালো চাকু এবং ৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লবণচরা থানায় মামলা দায়ের করা হয়েছে।