বাসস
  ১২ মার্চ ২০২৬, ১১:২৬

কিং সালমান সহায়তা কেন্দ্রের ইফতার সামগ্রী বিতরণ

জেলার হোসেনপুরে কিং সালমান সহায়তা কেন্দ্রের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার হোসেনপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের মানবিক সংস্থা কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র এর পাঠানো খেজুর বিভিন্ন মাদরাসা,এতিমখানা ও মসজিদে বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার জন্য মোট ১৭ কার্টুন খেজুর বরাদ্দ পাওয়া যায়। 

প্রতিটি কার্টুনে ৮ কেজি করে মোট ১৩৬ কেজি খেজুর ছিল।

গত ১০ মার্চ মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কার্যক্রমে বুধবার গতকাল পর্যন্ত উপজেলার ছয়টি ইউনিয়নের ৩২টি মাদরাসা ও এতিমখানা এবং মসজিদে ইফতার সামগ্রী হিসেবে এসব খেজুর বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেজুরগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের কাছে হস্তান্তর করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বাসস’কে বলেছেন, রমজান মাসে এতিম ও অসহায় মানুষের ইফতারের কথা বিবেচনা করে সৌদি আরবের পক্ষ থেকে এই খেজুর উপহার হিসেবে পাঠানো হয়েছে। 

উপজেলা প্রশাসনের মাধ্যমে তা বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। এই ধরনের মানবিক সহায়তা এতিম ও অসহায় শিশুদের জন্য সহায়ক হবে এবং তাদের মাঝে আনন্দ ও উৎসাহ যোগাবে।