বাসস
  ১০ মার্চ ২০২৬, ১১:৩২
আপডেট : ১০ মার্চ ২০২৬, ১১:৪১

মোংলায় কোস্টগার্ডের চিকিৎসা সেবা

কোস্টগার্ড সোমবার বাগেরহাটের মোংলায় একটি চিকিৎসা শিবিরের আয়োজন করে। ছবি: বাসস

 বাগেরহাট, ১০ মার্চ, ২০২৬ (বাসস): বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

এর অংশ হিসেবে গতকাল সোমবার বাগেরহাটের মোংলায় একটি চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে এবং অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া অফিসার সাব্বির আলম সুজন বাসস’কে এই তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। মানবিক দায়িত্ববোধ থেকে নিয়মিত চিকিৎসা শিবির আয়োজন করে অভাবী ও নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ডের কোস্টগার্ড ঘাঁটি মোংলার ব্যবস্থাপনায় জয়মনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

এই ক্যাম্পে প্রায় ২০০ জন অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষ, নারী ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

উপকূলীয় এলাকার মানুষের কল্যাণে ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে কোস্টগার্ড জানিয়েছে।