শিরোনাম

নাটোর, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : নাটোর প্রেসক্লাবের ইফতার মাহফিল গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।
মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস আত্নসংযম ও আত্নশুদ্ধি অর্জনের মাস। এই চর্চা আগামী দিনগুলোতে অব্যাহত রাখতে হবে। তবেই মহান আল্লাহ্র সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জীবনের সফলতা অর্জন করা সম্ভব হবে।
নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকারের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা এবং পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।