শিরোনাম

সুনামগঞ্জ, ৮ মার্চ,২০২৬ (বাসস):সুনামগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এবি এম জাকির হোসেন পিপিএম, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড এর অধিনায়ক লে: কর্নেল একে এম জাকারিয়া কাদির, সিভিল সার্জন জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ।
উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. শেরনুর আলী,
জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ, শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি সভাপতি করুণাসিন্ধু চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক কানন বন্ধু রায়, ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন লিডার সুহেল রানা।
এ সময় বক্তারা জেলায় চুরি বন্ধ, মাদক ও সন্ত্রাস এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
তাহিরপুরে মহাবারুণী গঙ্গাস্নান সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা থাকবে। এছাড়াও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে বলে জানান । এছাড়া পেট্রোল, ডিজেল সহনীয়ভাবে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়।