শিরোনাম

মাগুরা,৬ মাচর্, ২০০৬ (বাসস):জেলায় জাতীয় পাট দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ‘সোনালি আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
আজ শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপঙ্কর ঘোষ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মাহবুবুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল, পাট চাষীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা পাটের উৎপাদন বৃদ্ধি ও এর ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পাট চাষিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্বুদ্ধকরণ এবং বিনামূল্যে সারসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হলে সোনালি আঁশের চাষ আরও সম্প্রসারিত হবে। এতে দেশের পরিবেশ সুরক্ষা ও অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়।