বাসস
  ০৪ মার্চ ২০২৬, ১৩:৩৫
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৩:৪৫

হবিগঞ্জে মা ও শিশু কর্নার উদ্বোধন

জেলায় মা ও শিশু   কর্নারের  উদ্বোধন হয়েছে। ছবি: বাসস

হবিগঞ্জ, ৪ মার্চ, ২০২৬ ( বাসস) : জেলায় সেবাপ্রার্থী মায়েদের জন্য  নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় মাতৃদুগ্ধপান ব্যবস্থার অংশ হিসেবে মা ও শিশু   কর্নারের  উদ্বোধন হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কক্ষে এই  কর্ন ারেরউদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, এই ‘মা ও শিশু কর্ন’ার-এ জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সেবাপ্রার্থী মায়েদের জন্য রয়েছে নিরাপদ মাতৃদুগ্ধপান কেন্দ্র এবং শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা। ফলে এখন থেকে মায়েরা নিশ্চিন্তে তাদের প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন, আর শিশুরাও থাকবে সুরক্ষিত এবং আনন্দময় পরিবেশে।
উদ্বোধন শেষে  বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।