শিরোনাম

নাটোর, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার গুরুদাসপুরে শিক্ষার মানোন্নয়নে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, প্রযুক্তির বিস্তার এবং যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই। এ জন্য কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা থাকতে হবে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
গুরুদাসপুর উপজেলার স্কুল, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে আয়োজিত সভায় সংসদ সদস্যকে সংবর্ধনা দেয় হয়।