বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১২:৩৮

গাইবান্ধায় হোটেল-রেস্তোরাঁয় ডাস্টবিন বিতরণ

সুন্দরগঞ্জ পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ, ডায়াগনস্টিক সেন্টারে ডাস্টবিন বিতরণ করা হয়েছে। ছবি: বাসস

গাইবান্ধা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় সুন্দরগঞ্জ পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ, ডায়াগনস্টিক সেন্টারে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফাত জাহান তুলি গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে পৌরসভায় অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ৫০টিরও বেশি ডাস্টবিন বিতরণ করেন।

পৌরসভার প্রতিনিধি, শহরের গণ্যমান্য এবং আমন্ত্রিত ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ডাস্টবিন বিতরণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।