শিরোনাম

চট্টগ্রাম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগতির লরির চাপায় নুরুল আলম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নুরুল আলম মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পূর্ব হাইতকান্দি গ্রামের বাসিন্দা।
কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই বৃদ্ধ মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী লাইনে বিএসআরএমের স্ক্রাববাহী দ্রুতগতির একটি লরি তাকে চাপা দেয়। এত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের চাচাতো ভাই নুরুল মোস্তফা বলেন, সীতাকুণ্ডের গফুর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে নিজামপুর যান নুরুল আলম। সেখানে মহাসড়ক পার হওয়ার এই দুর্ঘটনা ঘটে।