বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৬
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৩

গাইবান্ধায় মুড়ি কারখানার মালিককে জরিমানা

ছবি : বাসস

গাইবান্ধা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার সদরুপজিলার সাহাপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক মুড়ি কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি দল কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিককে জরিমানা করেছে। 

জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা মো. মিলন মিয়া, ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের কর্মকর্তা পরেশ চন্দ্র এবং র‌্যাবের উপ-সহকারী পরিচালক জিহাদ হাসান অভিযানে দলের সাথে ছিলেন।