শিরোনাম

বাগেরহাট, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের দক্ষিণ শৈলদাহ গ্রামের সাহেব সরদারের ছেলে নুরুন্নবী সরদার (৩২) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চিতলমারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র অপরাধীর স্বীকারোক্তি অনুযায়ী সরেজমিনে মধুমতী ওয়াপদা লেক থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনকালে জরিমানার অর্থ আদায় করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র স্থানীয় সাংবাদিকদের বলেন, জরিমানা আদায় পুর্ববর্তী অপরাধী নুরুন্নবী সরদারকে বালু উত্তোলন সম্পর্কিত আইন, অপরাধের ধরনসহ বিস্তারিত বিষয় অবগত করা হয়।
এছাড়া অবৈধভাবে বালু উত্তোলন অপরাধের সাথে যে কেউ জড়িত হলে জেল-জরিমানার হাত থেকে মাফ পাওয়া যাবেনা বলেও তাদের কঠোর হুশিয়ারি দেন।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।