শিরোনাম

মুন্সীগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ এমআইএসটি’র ছাত্র নাঈম উদ্ধার অভিযানে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনকারী ৫সদস্যকে সম্মাননা প্রদান করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমকে উদ্ধার অভিযানে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনকারী ৫ সদস্যকে সম্মাননা প্রদান করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
গতকাল বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ,পরিকল্পনা ও উন্নয়ন) লে.কর্নেল এম এ আজাদ আনোয়ার পিএসসি।
অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত ৫ জনকে ‘ইনসিগনিয়া ’ আর্থিক সম্মানী ও সনদপত্র প্রদান করা হয়। গত ৩১ জানুয়ারি মাওয়ায় বিভাগীয় শিক্ষার্থীদের সাথে বেড়াতে এসে পদ্মা নদীতে নেমে নিখোঁজ হয় নাঈম। ঘটনার পরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা ও মুন্সীগঞ্জের ২টি ইউনিট ও নৌবাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করে। নিখোঁজের ২ দিন পর পদ্মা নদীর ৪০ ফুট গভীর তলদেশ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধার করে।