শিরোনাম

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ১ হাজার ১১৪ জন নিহত এবং ৩ হাজার ৯১৬ জন নিখোঁজ রয়েছেন। দুর্যোগ কর্তৃপক্ষ বুধবার এ তথ্য জানিয়েছে। ভয়াবহ এ দুর্যোগের এক সপ্তাহ পর নতুন এ তথ্য প্রকাশ করা হলো।
কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে ১৬ জন নিহত এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। এতে করে ২৬ আগস্টের দুর্যোগে মোট মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১৩০ জন এবং নিখোঁজের সংখ্যা ৪ হাজার ৪৬২ জনে দাঁড়িয়েছে।