শিরোনাম

সাতক্ষীরা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার তালা উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে মারিয়া নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে তালা উপজেলার সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু মারিয়া জেলার তালা উপজেলার সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামের রিয়াজুল শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির আঙিনায় খেলছিল শিশু মারিয়া। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে শিশু মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিকী পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।