শিরোনাম

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : নেপালে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে বিপুলসংখ্যক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এমপি।
এক শোকবার্তায় স্পিকার শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি প্রাকৃতিক এই দুর্যোগে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।