শিরোনাম

বরিশাল, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : সাগরে সৃষ্ট লঘুচাপ ও ভারি মেঘের প্রভাবে বরিশালে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বরিশালে কখনো হালকা আবার কখনো মাঝারি আকারে বৃষ্টি হচ্ছে।
বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ আবু জাফর বাসস’কে জানান, সাগরে সৃষ্ট লঘুচাপ ও ভারি মেঘের প্রভাবে এমন বৃষ্টিপাত হচ্ছে। দুপুর ১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২-৩ দিন এ অবস্থা থাকতে পারে। এ সময় সমুদ্র বন্দর গুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত ও বরিশাল নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে বরিশাল নদী বন্দর থেকে এখন পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে তীব্র গরমের পর বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে। সকাল বৃষ্টির কারণে ভোগান্তি পোহাতে হয়েছে অফিস ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের।