শিরোনাম

ঝিনাইদহ, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : সরকারের কৃষি প্রণোদনার আওতায় ১৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ-২ মৌসুমে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে আজ সকাল ১০টায় ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে এসব সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব এবং কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম। এসময় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১৫০০ কৃষকের প্রত্যেককে ২০ কেজি রাসায়নিক সার, ১ কেজি পেঁয়াজ বীজ, ১ কেজি বালাইনাশক ও ২ কেজি পলিথিন রোল দেওয়া হয়েছে।