বাসস
  ০৬ আগস্ট ২০২৬, ১৯:২৪

র‌্যাবের অভিযানে রাজবাড়ী ও গোয়ালন্দ থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ 

ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : পৃথক অভিযানে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। 

এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি ও কয়েকটি দেশীয় অস্ত্র, ৩৪ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৬টি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হল-মো. মোমিন মোল্লা (৪০) ও হাসান আলী বিশ্বাস (৩৬)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানানো হয়েছে। 

এতে আরও বলা হয়, গতকাল (বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর ও গোয়ালন্দ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে (র‌্যাব)-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।