শিরোনাম

মুন্সীগঞ্জ, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাহিদা পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, অভিবাসন প্রত্যাশী যুবকরা।
নিরাপদ, বিধিসম্মত এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে অভিবাসনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এসময় টিটিসি মুন্সীগঞ্জ পরিচালিত বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স কম্পিউটার অপারেশন, সুয়িং মেশিন অপারেশন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সর্ম্পকে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় এ সেমিনারে।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের দক্ষতা অর্জন, বৈধ প্রক্রিয়ায় বিদেশগমন এবং সরকারি প্রশিক্ষণ ও সেবাসমুহ গ্রহণের মাধ্যমে নিজেদের কর্মজীবন সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়।