বাসস
  ০২ আগস্ট ২০২৬, ১৫:৫৬

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু। ছবি: বাসস

নওগাঁ, ২ আগষ্ট, ২০২৬ (বাসস) : ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার সকাল সাড়ে ১০টায় নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। 

পরে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শহরের নওজোয়ান মাঠে অনুষ্ঠিত বৃক্ষমেলা মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার, নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নার্সারি মালিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ এবং পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক।

আয়োজকরা জানান- বৃক্ষমেলায় ৪৪টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে ফলজ, বনজ, ওষুধি ও শোভাবর্ধনকারীসহ বিভিন্ন গাছের সমারোহ রয়েছে। এই বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছের চারা রোপণের পরামর্শ দেয়া হয়। প্রতিদিন সকাল ১০ টা থেকে মেলা শুরু হবে চলবে রাত ৮ টা পর্যন্ত।