শিরোনাম

যশোর, ২ আগস্ট ২০২৬ (বাসস): অবৈধ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ দুপুরে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কানাইতলা এলাকার মেহেরজান হোটেলের সামনে পাকা রাস্তা থেকে ডিবি পুলিশের একটি দল তাদের আটক করে।
আটক রমজান হোসেন (২৩) ও নাফিজ ইকবাল (২০) যশোর সদর উপজেলার আবাদ কচুয়া এলাকার বাসিন্দা।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাব ইন্সপেক্টর (এসআই) কামাল হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে রমজান ও নাফিজকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে ৫০ পিস করে মোট ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে যশোর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।
আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।