বাসস
  ২৮ জুলাই ২০২৬, ২০:৩২

মুন্সীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা 

ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ২৮ জুলাই ২০২৬ (বাসস): জেলায় আজ সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক এবং সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ এবং সারের ডিলাররা উপস্থিত ছিলেন। 

সভায় জানানো হয়, জেলায় পর্যাপ্ত সার মজুত রয়েছে। এর মধ্যে টিএসপি সার ২৪০ মে. টন, ডিএপি সার ১৯২ মে. টন এবং এমওপি সার ২৭৭ মে.টন মজুত রয়েছে।