বাসস
  ২৮ জুলাই ২০২৬, ২০:০৫

গাইবান্ধায় ২টি সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন 

ছবি : বাসস

গাইবান্ধা, ২৮ জুলাই ২০২৬ (বাসস): জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আজ দু’টি গ্রামীন সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। 

প্রায় তিনকোটি টাকা ব্যয়ে দুইটি সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। 

আজ মঙ্গলবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নে সড়ক দুইটির উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

এ সময় উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ ও সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমদ, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু ও সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নে পারগয়রা জরিপপুর বাজার ভায়া কুদাম সড়ক উন্নয়ন কাজে ব্যয় ধরা হয়েছে এককোটি ৮৮ লাখ ১৫ হাজার ৮৯৭ টাকা। অন্যদিকে মিরকুচি মদনতাইর ববনপুর ভায়া বালুপাড়া সড়কের উন্নয়ন কাজে ব্যয় ধরা হয়েছে এককোটি একলাখ ১৬ হাজার ৫৭৭ টাকা।