শিরোনাম

টাঙ্গাইল, ২৮ জুলাই ,২০২৬ (বাসস) : জেলার সখিপুরে মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবেদিন (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শোলা প্রতিমা বাজারের উত্তর পার্শ্বে সখিপুর মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদিন ওই গ্রামের গুঞ্জর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, শোলা প্রতিমা গ্রামের কৃষক জয়নাল আবেদিন গরুর জন্য ঘাস কাটতে সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষনা করেন।
সখিপুর থানার এস আই মো. কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে কাছে হস্তান্ত করা হয়েছে।