শিরোনাম

শরীয়তপুর, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় নজরুল বর্ষ পালন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রসাশনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে নজরুলগীতি, কবিতা আবৃত্তি ও নৃত্য শাখায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেন (পিপিএম), সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. মশিউর রহমান, বাসস জেলা প্রতিনিধি মো. মজিবুর রহমান, শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন সরদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীসহ অভিভাবকরা।