বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১৮:২৩

নেত্রকোণায় ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ  

ছবি : বাসস

নেত্রকোণা, ২৭ জুলাই ২০২৬ (বাসস): জেলায় আজ পেশাগত দক্ষতা উন্নয়নে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার এবং সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের জন্য পাঁচ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। 

আজ সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে জুম প্ল্যাটফর্মে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার ।

নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঁচদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার ও সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের সরকারি কর্মচারীরা অংশগ্রহন করছেন।