শিরোনাম

নাটোর, ২৫ জুলাই, ২০২৬ (বাসস) : চলতি শিক্ষাবর্ষ থেকে নাটোর সরকারি নার্সিং কলেজের পাঠদান কার্যক্রম শুরু হওয়ার পরে একাডেমিক স্বীকৃতির জন্য আজ শনিবার পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বিএসসি-ইন-নার্সিং কোর্সের একাডেমিক স্বীকৃতি পরিদর্শন টিমের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ সচিব মুহা. আখতারুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ডেপুটি রেজিষ্ট্রার নিলুফার ইয়াসমিন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপ পরিচালক ফাতেমা খাতুন।
পরিদর্শন টিমের নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম, লাইব্রেরী, ল্যাবরেটরি, আবাসনসহ সকল কার্যক্রম প্রত্যক্ষ করেন। টিমের সদস্যবৃন্দ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
নাটোর সরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ ড. মুহা. ফয়েজুর রহমান জানান, গত ৫ মে থেকে কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পরে আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এরআগে রাজশাহী মেডিকেল কলেজের আরো একটি টিম একাডেমিক কার্যক্রম পরিদর্শন করে। আশাকরি দ্রুত একাডেমিক স্বীকৃতি অর্জনে সক্ষম হবে নাটোর নার্সিং কলেজ।