শিরোনাম

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ আয়োজনের লক্ষ্যে দেশের সকল স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আজ মাউশি’র এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাউশি অধিদপ্তর দেশের সকল স্কুল ও কলেজে এই কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে।
আদেশে বলা হয়, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) ক্রীড়া পরিচালনা কমিটি গঠন করতে হবে।