বাসস
  ১২ জুলাই ২০২৬, ২২:৫৫

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি রাষ্ট্রপতির সামরিক সচিবের শ্রদ্ধা নিবেদন

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ফাইল ছবি

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন আজ জাতীয় সংসদ ভবনে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতির পক্ষে মেজর জেনারেল বাহাউদ্দিন মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াত এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

প্রবীণ রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।