বাসস
  ০৬ জুলাই ২০২৬, ১৮:০৪

কারিগরি বোর্ডের প্রশ্ন প্রণয়ন ও মডারেশনে শিক্ষকদের আবেদন আহ্বান

ঢাকা, ৬ জুলাই, ২০২৬ (বাসস): দেশের কারিগরি স্তরে জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড কোর্স (৩৬০ ঘণ্টা মেয়াদি) এবং অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স পরীক্ষা-২০২৬ এর প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনে আগ্রহী শিক্ষকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

আজ সোমবার কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অনুমোদিত ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন শিক্ষাক্রমের প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৪’ অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়নকারী ও মডারেটর মনোনয়নের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পলিটেকনিক, টিএসসি এবং অন্যান্য সরকারি, বেসরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট আগ্রহী শিক্ষকগণকে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে নির্দিষ্ট গুগল ফরম লিংকের (https://forms.gle/h8cmmEW9noKHPmEx9) মাধ্যমে আবেদন ও তথ্য জমা দিতে হবে। এ প্রক্রিয়ায় ই-মেইল বা হার্ডকপির মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না।