বাসস
  ০৪ জুলাই ২০২৬, ১৮:৪২
আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৮:৪৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫

রাজশাহী, ৪ জুলাই, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল শুক্রবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আজ শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য মামলায় ৪ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বাসস’কে বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।