শিরোনাম

মুন্সীগঞ্জ, ৪ জুলাই ২০২৬ (বাসস) : জেলার লৌহজং উপজেলায় আজ পদ্মা নদীতে মৎস্য অফিস এবং কোষ্ট গার্ডের পৃথক অভিযানকালে মোট ১৭৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব অবৈধ চায়না দুয়ারী জাল পরে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলামের নেতৃত্বে পদ্মা নদীতে ঘৌড়দৌড় বাজার হতে মেদেনীমন্ডর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানকালে পদ্মা নদী থেকে মালিকবিহীন ৫৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
একই সময়ে বাংলাদেশ কোষ্ট গার্ডের পদ্মা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. মাহজারের নেতৃত্বে পদ্মা সেতুর পূর্ব ও পশ্চিম পাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় করে নদী থেকে মালিক বিহীন ১২০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, জব্দকৃত চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।