শিরোনাম

জয়পুরহাট, ৪ জুলাই, ২০২৬ (বাসস) : সরকারের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাটের জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বেলা ১১ টায় জেলার আক্কেলপুরের জামালগঞ্জ কলেজ, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় ও জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমানের সভাপতিত্বে অন্যান্যে মধ্যে বক্তব্য দেন, জামালগঞ্জ কলেজের অধ্যক্ষ আকলিমা খানম, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা প্রমুখ।
অনুষ্ঠানে দুই হাজার শিক্ষার্থীর মাঝে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।