বাসস
  ০৩ জুলাই ২০২৬, ২০:২৩

লালমনিরহাটে ক্রীড়া সামগ্রী বিতরণ 

ছবি : বাসস

লালমনিরহাট, ৩ জুলাই ২০২৬ (বাসস): জেলার হাতীবান্ধা উপজেলায় আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে হাতীবান্ধা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোশারফ হোসেন ও সদস্য সচিব আফজাল হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে হাতীবান্ধা উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৪৭টি ক্রীড়া ক্লাবের মধ্যে ফুটবল, ক্রিকেট খেলার উপকরণ সহ বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।