বাসস
  ০৩ জুলাই ২০২৬, ২০:০৫

লক্ষ্মীপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৩ জুলাই ২০২৬ (বাসস): জেলার রায়পুর উপজেলায় আজ ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ছয়হাজার ৯০ জনকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার এবং গাছে চারা বিতরণ করা হয়েছে। 

আজ শুক্রবার বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। 

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া।

এ সময় রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভুইয়া, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানি ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ছয়হাজার ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে হাইব্রিড মরিচ বীজ, রোপা আমন ধানের বীজ (উফশী), গ্রীষ্মকালীন শাকসবজির বীজ (উফশী ও হাইব্রিড) এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় ১০ হাজার ২৫০টি গাছের চারা, ৪০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও কলম, লেবুর চারা এবং একহাজার চারশ’ জন কৃষকের মধ্যে ১০ মেট্রিক টন রাসায়নিক ও জৈব সার বিতরণ করা হয়।