বাসস
  ০২ জুলাই ২০২৬, ১৯:৫৯
আপডেট : ০২ জুলাই ২০২৬, ২০:০৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৬

রাজশাহী, ২ জুলাই, ২০২৬ (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে বুধবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

আজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত দু’জন, মাদক মামলায় সাতজন ও অন্যান্য মামলায় সাতজন রয়েছে। তাদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।