বাসস
  ৩০ জুন ২০২৬, ১৭:২৯

আলিম পরীক্ষার কন্ট্রোল রুম স্থাপন

ঢাকা, ৩০ জুন, ২০২৬ (বাসস) : আলিম পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ, তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় যোগাযোগের সুবিধার্থে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে একটি ‘পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম)’ স্থাপন করা হয়েছে। 

আজ মঙ্গলবার মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের আলিম পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ, তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় যোগাযোগের সুবিধার্থে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে একটি ‘পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ’ স্থাপন করা হয়েছে। দাপ্তরিক ফোন নম্বরগুলো দেয়া হলো।

২০২৬ সালের আলিম পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর: পরীক্ষা নিয়ন্ত্রক ০২-৫৮৬১০২০২, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা) ০১৭১২-৮০৭৯৫০, সহকারী পরিদর্শক (সংযুক্ত- পরীক্ষা শাখা) ০১৬৭৯-৮৫২৯৬৫, পরামর্শক (চুক্তিভিত্তিক) ০১৭১৩-০৬৮৯০৯, সহকারী পরিদর্শক (সংযুক্ত-পরীক্ষা আলিম শাখা) ০১৭১৬-৫১০৪৮৮, পিএ টু পরীক্ষা নিয়ন্ত্রক ০১৭৭৭-৮১৬২৮২। 

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে আলিম পরীক্ষা। এ পরীক্ষা উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি নিয়েছে শিক্ষা প্রশাসন।