শিরোনাম

ঢাকা, ২৯ জুন, ২০২৬ (বাসস): গবেষণা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের কিলু ইউনিভার্সিটি অব টেকনোলজির মধ্যে আজ সোমবার এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ঢাবি উপাচার্যের সভাকক্ষে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে বৈঠকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, অধ্যাপক ড. মো. আহসান হাবীব এবং সহযোগী অধ্যাপক ড. এ কে এম নূর আলম সিদ্দিকী এবং কিলু ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ওয়াং শিয়াও, অধ্যাপক ওয়েই লিউ ও প্রতিনিধি দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের কিলু ইউনিভার্সিটি অব টেকনোলজির মধ্যে চলমান যৌথ একাডেমিক ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, একাডেমিক ও গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় বিশ্ববিদ্যালয় দুটি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রমের উন্নয়নে যৌথভাবে কাজ করবে।