শিরোনাম

কক্সবাজার, ১৩ জুন, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে যান। তার পাশের আসনে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।
গাড়িতে আরও ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ।
কর্মসূচির উদ্বোধন শেষে গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে যান প্রধানমন্ত্রী।
এসময় পুরো রাস্তায় হাজার হাজার সাধারণ জনতা এবং দলীয় নেতাকর্মী তারেক রহমানকে ফুল ছিটিয়ে ও হাত নেড়ে উষ্ণ অভ্যর্থনা জানান এবং স্লোগান দেন।
প্রধানমন্ত্রী আজ (শনিবার) সকালে একদিনের সফরে পর্যটননগরী কক্সবাজারে পৌঁছেন।