বাসস
  ৩০ মে ২০২৬, ১৬:৫৮

ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলায় বিএনপির নানা কর্মসূচি ও খাবার বিতরণ। ছবি ঃ বাসস

ঝিনাইদহ, ৩০ মে ২০২৬ (বাসস): জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ শনিবার দিনব্যাপী জেলা জুড়ে দুস্থদের মধ্যে খাবার বিতরণ, বিএনপির জেলা ও উপজেলা কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।

শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ সহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে মহেশপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। 

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।