বাসস
  ৩০ মে ২০২৬, ১৬:০৬

ভোলায় শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলায় জেলা বিএনপির শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত, নেতারা স্মরণ করেন তাঁর অবদান। ছবি ঃ বাসস

ভোলা, ৩০ মে,২০২৬ (বাসস) : জেলায় সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকী আজ পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ভোলা জেলা বিএনপি’র পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

শনিবার সকাল ১০টায় জেলা বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারন করে শোক র‌্যালী বের করেন। র‌্যালীটি বিএনপি’র কার্যালয় থেকে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিএনপি’র কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন,দলের জেলা আহ্বায়ক ও ভোলা জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন-জেলা কমিটির সদস্য সচিব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন,ভোলা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, তরিকুল ইসলাম কায়েদ, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম,ইয়ারুল আলম লিটন, ‎সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ ও সদস্য সচিব হেলাল উদ্দিন। 

এছাড়া ভোলা জেলা যুব দলের সভাপতি জামাল উদ্দিন লিটন,সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও  তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।