শিরোনাম

নড়াইল, ৩০ মে, ২০২৬ (বাসস) : জেলায় আজ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়সহ জেলা ও উপজেলার সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপি’র সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি মো. জুলফিকার আলী মন্ডল, অশোক কুন্ডু, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহবুব মোর্শেদ জাপল, সাবেক যুগ্ন সম্পাদক মো. আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান,বিএনপি নেতা খন্দকার কিয়ামুল হাসান, কৃষকদল নেতা মোস্তফা কামাল মোস্তফা, মো. নবীর হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি মুশফিকুর রহমান বাচ্চু, যুবদলের জেলা সভাপতি মো. মশিয়ার রহমান. সাধারণ সম্পাদক সায়াদাত কবীর রুবেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সানিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরেগরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।