বাসস
  ২৯ মে ২০২৬, ২০:১৭

নাটোরে বিশ্ববিদ্যালয়সমূহের মেধাবী শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

ছবি : বাসস

নাটোর, ২৯ মে, ২০২৬, (বাসস) : দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত জেলার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের সম্মেলনকক্ষে আয়োজন করা হয় দিনব্যাপী এই অনুষ্ঠানের।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মীর হাবিবুল আলম বখতিয়ার, চট্টগ্রামের নাটোর জেলা সমিতির সভাপতি মখলেসুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সোবহান এবং নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

বক্তারা বলেন, শিক্ষা ও সহযোগিতার মাধ্যমে সারাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনি সূঁতোর মালায় গাঁথা প্লাটফর্ম ‘পুসান’ মেধাবীদের সংগঠিত করে মেধা বৃত্তি প্রদান এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে।

শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতার গুণাবলী অর্জনের মাধ্যমে দেশের কা-ারি হিসেবে নিজেদের গড়ে তুলবে।

শিক্ষার্থীরাই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। পুনর্মিলনীতে ইনডোর ও আউটডোর গেমস ছাড়াও উপস্থিত বক্তৃতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।