শিরোনাম

বগুড়া, ২৯ মে, ২০২৬, (বাসস) : জেলার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন বাসসকে বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা গেছে।
কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন বাসসকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কিনা, সেটা জানা যায়নি।
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন বাসসকে বলেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। সেখানে পৌঁছানোর পর দুর্ঘটনার বিস্তারিত জানা যাবে।