শিরোনাম

ঝিনাইদহ, ২৯ মে, ২০২৬, (বাসস) : জেলার শৈলকুপায় চলন্ত অটোভ্যানের ধাক্কায় মীম খাতুন (৩) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মীম ওই গ্রামের কবির হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির সামনের রাস্তার পাশে খেলছিল শিশু মীম। এ সময় যাত্রীবাহী একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শিশুকে ধাক্কায় দেয়।
এ সময় শিশুটি অটোভ্যানের চাকায় পিষ্ট হলে তাকে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বাসসকে জানান, অটোভ্যানের ধাক্কায় মিম খাতুন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।